সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মঈন খানের সাথে সাখাওয়াতের সৌজন্য সাক্ষাৎ তরুণদের রক্ত যেন বৃথা না যায়– সাখাওয়াত মেয়াদোত্তীর্ণ ফুড কালার দিয়ে কেক তৈরি, ‘কুক ফর ইউ’কে ৫০ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে ভূমি দস্যুদের প্রতিরোধ ও বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন মহানবীর আদর্শেই মিলবে মুক্তি– আল্লামা বাহাদুর শাহ্ রূপগঞ্জে গ্যাস-বিদ্যুতের সংকটে শিল্প উৎপাদন ব্যাহত, জনজীবন বিপর্যস্ত আদমজী ইপিজেডে ফের শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি ঘোষণা ‎ বুলবুল হত্যার বিচার ও পরিবারের সহায়তার দাবিতে ডিসিকে স্মারকলিপি জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা  কাঁচপুরে বাসের মালামাল রাখার বক্সে ৯ কেজি গাঁজা, চালক হেলপার আটক

স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ২ সহোদর কারাগারে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাদিপুর ইউনিয়নের সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে হামলার ঘটনার স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নেতাসহ দুই সহোদর কারাগারে।

মঙ্গলবার মামলায় আদালতে হাজির হলে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাকির হোসেন ও তার সহোদর সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী হোসেনকে জেল হাজতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সামসাত বেগমের আদালত তাদেরকে কারাগারে প্রেরণ করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার সাদিপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে ঘিরে হামলার ঘটনায় ১০ জন আহত হয়। গত ২৮ মার্চ স্কুল ম্যানেজিং কমিটির নির্বাচন শেষে বিকেলে প্রতিপক্ষ প্রার্থী ও তার সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নির্বাচনে সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিকসহ ১০ জন আহত হয়। হামলার ঘটনায় আহত সভাপতি প্রার্থী আবু বকর সিদ্দিকের ছোট ভাই মো. আব্দুল হাই বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেন। এতে হাজী সাদেক আলী, মোহাম্মদ আলী হোসেন, মো. জাকির হোসেনসহ অজ্ঞাতনামা ৫০ জনকে আসামি করা হয়। ওই মামলায় মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ আদালতে হাজির হলে তাদের জেল হাজতে প্রেরন করা হয়।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD