৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া অনুষ্ঠান-২০২৬ এর দাবা ইভেন্টে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে বালিকা মধ্যম বিভাগে বিবি মরিয়ম উচ্চ গার্লস এন্ড কলেজের নুসরাত হাসান নাবা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী নাবা নারায়ণগঞ্জ সদর উপজেলার চ্যাম্পিয়ন হিসাবে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে।
নাবা সাদা গুটি নিয়ে বন্দর উপজেলার মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সৈয়দা ফাতেমা জাফরিনকে পরাজিত করে এ কৃতিত্ব দেখিয়েছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আলী নূর খান এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছে নাবা। নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
আপনার মতামত দিন