মোগরাপাড়ায় হাজী মোঃ আশরাফ উদ্দিনের উঠান বৈঠক অনুষ্ঠিত
সোনারগাঁও নিউজ
৩০ অক্টোবর ২০২৬ , ৬:০৪ পিএম
প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা জোরে শোরে প্রচার প্রচারনা চালাচ্ছে। উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী মোঃ আশরাফ উদ্দিন এলাকায় ব্যাপক প্রচার প্রচারনায় এলাকায় কাজ করছেন।
শুক্রবার সন্ধ্যায় তিনি মোগরাপাড়ার বিন্নি পাড়া এলাকায় উঠান বৈঠকে মুক্ত আলোচনায় অংশ নেন। এসময় তিনি মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী আলাপচারিতা করেন সোনাখালী এলাকার ভোটারদের সাথে।
তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটারদের বিভিন্ন প্রস্তাব, পরামর্শ ও প্রত্যাশার কথা শোনেন এবং এলাকার উন্নয়নে ভবিষ্যৎ করণীয় ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
বৈঠকে স্থানীয়দের মতামতকে গুরুত্ব দিয়ে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের প্রত্যাশা পূরণে পারস্পরিক সহযোগিতা এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভা শেষে হাজী মোঃ আশরাফ উদ্দিন উপস্থিত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। একই সঙ্গে মতামত ও পরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হাজী মোঃ আশরাফ উদ্দিন মানুষের সঙ্গে, মানুষের পাশে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে গড়ে তুলে আগামীর মোগরাপাড়ায় ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা; পদ নয়, মানুষের সেবায় কাজ করতে চান।
এর আগে তিনি নিজ গ্রামে মসজিদে গ্রামবাসীর সঙ্গে পবিত্র জুমার নামাজ আদায় করেন।