মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ইন্টোরিয়ার ব্যবসায়ীকে কুপিয়ে জখম, গোডাউনে হামলা ভাংচুর সোনারগাঁওয়ে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখা ও বিক্রির অপরাধে ৪ ফার্মেসীকে জরিমানা গ্রাম আদালত মাধ্যমে সামাজিক বন্ধন দৃঢ় করতে চায় সরকার – এমপি আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁওয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন,স্মারকলিপি ও মিছিল সোনারগাঁওয়ে মাদক ও অপরাধ নির্মূলে যুব সমাজের প্রচারণা নদী খননের নামে অবৈধ বালু উত্তোলন, ভাঙনের শঙ্কায় শতবর্ষী আনন্দবাজার হাট সোনারগাঁওয়ে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে হামলা ভাংচুর, স্বর্ণলংকার ও নগদ টাকাসহ ৪৫ লাখ টাকা লুট সোনারগাঁওয়ের প্রাচীন মসজিদের সংস্কার কাজ পরিদর্শন করেছে প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি  সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ২২ লাখ টাকার মালামাল লুট

মিডিয়া ফেলোশিপসহ  ৮ জন কারুশিল্পী পুরস্কার পেলেন

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ : 
মিডিয়া ফেলোশিপসহ  কারুশিল্পী পুরস্কার পেলেন
৮ জন।  বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা ভবনের সেমিনার কক্ষে মিডিয়া ফেলোশিপ পুরষ্কারসহ মোট ৪ ক্যাটাগরীতে ৮ জনকে পুরষ্কার প্রদান করা হয়েছে।

সংস্কৃতি মন্ত্রনালয়ের অধিভুক্ত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এর পক্ষ থেকে দুই সাংবাদিককে মিডিয়া ফেলোশিপ পুরষ্কার দেয়া হয়। প্রিন্ট মিডিয়ায় মিডিয়া ফেলোশিপ পুরষ্কার পেয়েছেন সোনারগাঁওয়ের  লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন।

এছাড়া ইলেক্টনিক মিডিয়া ক্যাটাগরীতে পুরষ্কার পেয়েছেন বেসরকারী স্যাটেলাইট চ্যানেল ডিবিসি নিউজ এর রির্পোটার তাহসিনা সাদেক।

মিডিয়া ফেলোশীপের জন্য প্রত্যেক সাংবাদিককে এক লাখ টাকা ও সনদ প্রদান করা হয়।

অপরদিকে শখের হাঁড়িশিল্পী শ্রী সুশান্ত কুমার পালকে শিল্পাচার্য জয়নুল আবেদীন আজীবন সম্মাননা ২০২২ পুষ্কার হিসেবে তিন লাখ টাকা, ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

লোক ও কারুশিল্প পদক ২০২১ প্রদান করা হয়েছে তিন কারুশিল্পীকে এদের প্রত্যেককে এক লাখ টাকা , ক্রেষ্ট ও সনদ দেয়া হয়। এ পুরষ্কার প্রাপ্তরা হলেন মিলন হোসেন( রূপার অলংকার শিল্পী), পারভিন আক্তার (সৃজনী কাঁথার শিল্পী) ও শ্রী দেখন বালা বমর্ণ ( আলপনা শিল্পী)

এছাড়া ক্রাফটস ভিলেজেস লিঃ এর জন্য তরূণ কুমার পাল ও এসিক্স এর জন্য কারুশিল্প উদ্যোক্তা পুরষ্কার ২০২২ পেয়েছেন আফসানা আসিফ দুজনকেই এক লাখ টাকা. ক্রেষ্ট ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার প্রদান করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(প্রশাসন) হাসনা জাহান খানম, অতিরিক্ত সচিব (সাংস্কৃতিক ঐতিহ্য) সাবিহা পারভীন, উপ সচিব( সাংস্কৃতি বিনিময় শাখা) কাজী নূরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ক্রাফটস বিভাগের চেয়ারম্যান ফরহানা ফেরদৌসি, কারুল্পি বিশেষজ্ঞ তুষার কনা খন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক মো. রবিউল ইসলাম, ডিসপ্লে কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD