রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
‘বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’- সোনারগাঁওয়ে বিএনপি নেতার এ বক্তব্য ঘিরে আলোচনা সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ চারজনকে কুপিয়ে জখম বারদীতে এক হাজার গাছের চারা রোপণ সোনারগাঁওয়ে চেয়ারম্যান প্রার্থী ঘোষনা দেওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ সোনারগাঁওয়ে ১০ টাকা চাঁদা না পেয়ে অটোরিকসা চালক হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ার আহ্বান সোনারগাঁওয়ে অবৈধ ফুটপাত দখল ও রাস্তায় পার্কিং করার অপরাধে ১৫ জনকে গ্রেফতার সোনারগাঁওয়ে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ ডাকাত সর্দার সোহান গ্রেফতার সোনারগাঁওয়ে দুটি অবৈধ চুনা কারখানা গুড়িয়ে দিয়েছে তিতাস  সোনারগাঁওয়ে মাংস ব্যবসায়ীসহ ৮ জনকে জরিমানা

সিত্রাংয়ের জামপুরে কৃষক কাশেম আলীর কলাবাগান লন্ড ভন্ড

মনির হোসেন, জামপুর প্রতিবেদক :
সিত্রাংয়ের তান্ডবে  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জামপুরের কাশেম আলীর ঘর বাড়ি গাছপালা,ফসলি জমিসহ  ৫ লাখ টাকার সাগর কলাবাগান লন্ড ভন্ড করে ফেলেছে। উপজেলা জামপুর ইউনিয়নের পূর্ব দড়িকান্দী গ্রামের কৃষক কাশেম আলীর কলাবাগান ঘূর্ণিঝড় সিত্রাং এর তান্ডবে গাছে কলা থাকা অবস্থায় বাগান লন্ড ভন্ড হয়ে যায়। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান কৃষক।
কৃষক কাশেম আলী জানান নরসিংদী থেকে কলা গাছের চারা এনে ৪৫ শতাংশ জমিতে ৪ ফুট অন্তর অন্তর ৩৫০টি চারা রোপন করেন,৭-৮ মাসের মধ্যে প্রায় দুই শতাধিক গাছে কলা ধরেছে। গত ১০ দিন থেকে কলা বিক্রি শুরু করেছি একটা কাচা কলার ছড়ি ৮০০- ১,০০০ টাকা বিক্রি করা যায়। ৩৫০টি কলাগাছ ছোট থেকে বড় কলাতে রুপান্তরিত করতে মোট ৫৫ হাজার টাকা এই পর্যন্ত ব্যায় হয়েছে। কৃষক কাশেম আলীর আশা ছিল এই বাগান থেকে এবছর দশ লাখ আয় করতে পারতাম। তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন ভয়াবহ ঘূর্ণিঝড় সিত্রাং-এ আমার বাগান লন্ড ভন্ড করে আমাকে নিঃস্ব করে দিয়েছেন।
সোনারগাঁও উপজেলার কৃষি কর্মকর্তা আফরোজা খাতুন জানান,জামপুর ইউনিয়নের কাশেম আলীর কলাবাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং জামপুর ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি অফিসার মিনা আক্তার ক্ষতিগ্রস্ত কলাবাগান,ফসলি জমিসহ সিত্রাং এর তান্ডবে ভেঙে পড়া ঘর বাড়ির খোঁজ খবর নিয়েছে। সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে আমার পক্ষ হইতে বাগান ও কৃষকদের প্রতি সার্বিক সহযোগিতা থাকবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD