শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ঈদগাঁয়ের জায়গা দখলের প্রতিবাদে ১২ গ্রামবাসীর মানববন্ধন স্ত্রীর জন্মদিনে মসজিদ শীততাপ নিয়ন্ত্রিত করলেন সাংবাদিক ইউসুফ আলী সোনারগাঁওয়ে ম্যারাথনে দৌড়ানোর সময় এক ব্যক্তির মৃত্যু জামপুরে ৭ বছরের ভোগান্তি দূর করতে নিজস্ব অর্থায়নে রাস্তা নির্মাণ করলেন হাজী গোলজার প্রধান সোনারগাঁওয়ে গ্যাস সংকট চরমে: মাটির চুলায় রান্না সোনারগাঁওয়ে বিদেশি ওয়ান শুটার গান উদ্ধার ফুটওভার ব্রিজের দাবি, ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে হাজারো মানুষ অভাবকে জয় করে মিথিলার সাফল্য সোনারগাঁওয়ে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা সোনারগাঁওয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বারদী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বারদীতে উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের আধ্যত্মিক গুরু শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৩ তম তিরোধান উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর নাগ মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২রা জুন তিরোধান উৎসব অনুষ্ঠিত হবে।
সোনারগাঁও উপজেলার নির্বাহী অফিসার মো. রেজওয়ান উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।
বিশেষ অতিথি ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। এসময় লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের কর্মকর্তাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
তিরোধান উৎসব সফল করার লক্ষে সভায় র‌্যাব, পুলিশের টহল বৃদ্ধি, দেশ বিদেশ হতে আগত ভক্তদের নিরাপত্তা জোরদার, চুরি, ছিনতাই রোধে সিটি সিভি ব্যবস্থা, মেডিকেল টিম, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, মেলায় কোন প্রকার দোকান পাট থেকে টাকা উত্তোলন বন্ধ, যানজট নিরসনে ট্রাফিক পুলিশী ব্যবস্থা, ফায়ার সার্ভিসসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD