বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।  বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত  স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
১৬ জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষ্যে সোনারগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত।
সভায় জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের আদর্শ, দেশপ্রেম ও গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া ও নতুন বাংলাদেশ বিনির্মানের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রধান অতিথি সাংসদ আজহারুল ইসলাম মান্নান বলেন, জুলাই বিপ্লবের অগ্নিস্ফুলিঙ্গ এই নারায়ণগঞ্জ থেকেই জ্বলে উঠেছিল। শহীদদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লবে আত্মদানকারী প্রতিটি যোদ্ধার প্রতি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যারা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন, তাদের পাশে আমরা অতীতে ছিলাম এবং ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব।
​সোনারগাঁওয়ে জুলাই আন্দোলনে হতাহতদের সরকারি সহায়তার বিষয়ে তিনি বলেন, আমাদের সোনারগাঁওয়ে ৩ জন শিক্ষার্থী শহীদ হয়েছেন এবং অসংখ্য ছাত্র ও নেতাকর্মী আহত হয়েছেন। তাদের তালিকা উপজেলা পরিষদে সংরক্ষিত আছে। সরকারি যেসব সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো পাওয়ার ক্ষেত্রে ভুক্তভোগী পরিবার ও আহতরা যেন অগ্রাধিকার পায়, তা আমি নিশ্চিত করব।
​স্মরণসভা শেষে জুলাই আন্দোলনের শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জামায়াত নেতা খোরশেদ আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সোনারগাঁও শাখার সভাপতি ফারুক আহমেদ মুন্সী, জাতীয় যুব শক্তির যুগ্ম আহবায়ক তুহিন মাহমুদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুর এ ইয়াসিন নোবেলসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আহত জুলাইযোদ্ধা ও তাঁদের পরিবারবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD