বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে খাসির মাংসে পানি মেশানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁওয়ে বিএনপি নেতা শফিকুল ইসলামের ইন্তেকাল, দাফন সম্পন্ন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও সমানভাবে প্রাধান্য দিতে হবে – এমপি মান্নান সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে গড়ে ওঠা ৩ চুনা কারখানা উচ্ছেদ, সংযোগ বিচ্ছিন্ন সোনারগাঁওয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, রাজমিস্ত্রী নিহত, আহত ৪ সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা,  পরিত্যক্ত অস্ত্র ও গুলি উদ্ধার সোনারগাঁওয়ে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ১২কর্মী গ্রেপ্তার নানা অভিযোগে সোনারগাঁও থানার ওসিকে রংপুরে বদলি একটি ছোট পত্রিকার বড় হয়ে ওঠার গল্প কাঁচপুরে ফিলিং স্টেশনে বোমাসদৃশ তালাবদ্ধ ব্যাগ নিয়ে আতঙ্ক, আড়াই ঘণ্টার উৎকণ্ঠার পর মিলল পুরনো কাপড়

সোনারগাঁওয়ে খাসির মাংসে পানি মেশানোর অপরাধে ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির অপরাধে আব্দুল বাতেন (৫৫) নামে এক মাংস ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় অভিযান চালিয়ে কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এ জরিমানা করেন।
জরিমানা প্রাপ্ত আব্দুল বাতেন উপজেলার বারদী ইউনিয়নের দৈলরদী গ্রামের মৃত এলাহী ব্যাপারীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মোগরাপাড়া চৌরাস্তা বাজার এলাকায় মাংস বিক্রি করে আসছিলেন।
জানা যায়, অভিযানে খাসির মাংসে পানি মিশিয়ে বিক্রির প্রমাণ পাওয়ায় পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পরে ব্যবসায়ী বাতেন নিজের অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোছাম্মৎ নইফা বেগম, পেশকার বায়েজিদ, সোনারগাঁও থানার এসআই পারভেজসহ পুলিশের সদস্যরা। এ সময় ফিল্ড ফ্যাসিলেটর মো. ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম বলেন, ভোক্তাদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাংস ও খাদ্যপণ্য নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। পশু চিকিৎসকের ছাড়পত্র ছাড়া পশু জবাই ও মাংস বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD