রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
স্কুল ছাত্রীকে লাথি দেওয়ার ভিডিও ভাইরাল :  পুলিশ সেই কিশোরকে সমাজসেবার তত্ত্বাবধানে পরিবারের জিম্মায় দিল  রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা , ভাংচুর ও লুটপাট একসাথে ৫ এমপি, উন্নয়ন ও নারায়ণগঞ্জের প্রশ্নে এক থাকার প্রত্যয় না.গঞ্জের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ — এমপি দিপু ভূঁইয়া রূপগঞ্জে ইউএনও’র নেতৃত্বে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সোনারগাঁওয়ে জামপুরে মাদকবিরোধী  সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত শহীদ পরিবারের পাশে থাকবো– দিপু ভূঁইয়া সোনারগাঁওয়ে এক স্কুলছাত্রীকে লাথি মারার ভিডিও ভাইরাল বন্দরে নতুন পানির পাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন রূপগঞ্জে খাবার পানির জন্য হাহাকার, চরম দুর্ভোগে লাখো মানুষ

রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা , ভাংচুর ও লুটপাট

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

ইউপি সদস্য প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বের জেরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলায় ওই সাবেক সেনা কর্মকর্তাসহ দুই জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাতে রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় ঘটে এই ঘটনা।

সাওঘাট এলাকার গৃহবধূ মুক্তা আক্তার অভিযোগ করে জানান, তার স্বামী রাইসুল মিল্কি একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন। অবসর পেয়ে সামনে আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ড সদস্য হিসেবে প্রার্থিতা রয়েছেন তার স্বামী রাইসুল মিল্কি। একই ওয়ার্ডে ইউনিয়ন বিএনপি’র যুগ্ন আহবায়ক আলমগীর হোসেনও সদস্য প্রার্থী। আর দুইজনেই বিএনপি নেতা। আর এই ইউপির সদস্য প্রার্থীরা নিয়ে দুজনের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ভুলতা এলাকায় বিএনপি’র শোভাযাত্রা অনুষ্ঠান শেষে গোলাকান্দাইল এলাকায় আলমগীর হোসেনসহ তার লোকজন রাইসুল মিল্কি ও মিলন ভুইয়াকে মারপিট করে। পরে রাতে আলমগীর হোসেনের নির্দেশে তার নিয়োজিত প্রায় ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী রাইসুল মিল্কির সাওঘাট এলাকার বসতবাড়িতে রামদা চাপাতি সহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে দরজা জানালা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। এসময় ঘরে থাকা নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

এ সশস্ত্র হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্কে সৃষ্টি হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার ব্যাপারে আমি কিছুই জানিনা।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ধরনের ঘটনার একটি অভিযোগ পেয়ে ঘনস্থল পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD