রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন  সরকার ওয়াদা লঙ্ঘন করেছে- শফিকুর রহমান মডেল মাদ্রাসা হিসেবে গড়ে তোলা হবে নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে রূপগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে প্রধান আসামি সাদ গ্রেপ্তার সোনারগাঁওয়ে এক কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার সোনারগাঁওয়ে মাদকসেবনের দায়ে তিনজনের দুই মাসের কারাদণ্ড সোনারগাঁওয়ে যুবদল কর্মীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম, বাড়িঘর ভাংচুর ও লুটপাট সোনারগাঁওয়ে মুচলেকা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মাদক ব্যবসায়ী সোনারগাঁওয়ে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল শিক্ষকের জমি দখলের চেষ্ঠা  লংমার্চ : সোনারগাঁওয়ে চার স্পট পরিদর্শন জেলা জামায়াতের, প্রস্তুতি প্রায় সম্পন্ন

সোনারগাঁওয়ে মাদকসেবনের দায়ে তিনজনের দুই মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে আটক তিন মাদকসেবীকে মোবাইল কোর্টের মাধ্যমে দুই মাস করে কারাদণ্ড ও ১শ টাকা করে জরিমানা করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সোনারগাঁও থানা পুলিশ। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে সোনারগাঁও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। প্রত্যেককে দুই মাসের বিনা শ্রম কারাদণ্ড এবং ১শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্তরা হলেন সোনারগাঁওয়ের সনমান্দি ইউনিয়নের চর ভূলুয়া দক্ষিণপাড়া এলাকার জহিরুল ইসলামের ছেলে সিফাত হাওলাদার (১৯), একই এলাকার আজগর আলীর ছেলে মো. হৃদয় (২২) ও বন্দর উপজেলার মুরাদপুর দেওয়ান বাগ এলাকার সাইদুর রহমানের ছেলে মো. বিজয় মিয়া (১৯)। সাজা প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি আব্দুল বারিক জানান, মাদক উদ্ধার ও মাদকসেবীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনজনকে সাজা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD