মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

জামপুরে ইমতিয়াজ বকুলের লিফলেট বিতরণ ও গণসংযোগ 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে  লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
শনিবার বিকেলে উপজেলাী জামপুরের তালতলা এলাকায় রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফার এ লিফলেট বিতরণ করা হয়।
জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।  এসময় তার সাথে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবু, সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক, শফিক ভূইয়া, জাহাঙ্গীর আলম, ১ নং সদস্য এজাজ ভুইয়া, সদস্য আলমগীর, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মামুন, আক্তার হোসেন, জিলন, হাসু,  নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল্লাহ, সাদিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সোনারগাঁও উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূইয়া, মাসুদ রানা বাবু, সরকারি আদমজী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাবিল মাহমুদ, জামপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আল-আমিন, সহ-সভাপতি রাতুলসহ অন্যান্য নেতাকর্মী।
অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে তালতলা বাজারসহ আশ পাশ এলাকার সাধারণ মানুষদের সাথে এবং ওই এলাকার মার্কেটের ক্রেতা ও বিক্রেতাদের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন এবং রাষ্ট্র কাঠামো গঠনের ৩১ দফার এ লিফলেট বিতরণ করেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD