শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

জামপুরে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে যুবককে গণধোলাই

মনির হোসেন,  জামপুর থেকে :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে  আরিফ হোসেন নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত আরিফকে আটক করেছে।
অভিযুক্ত আরিফ উপজেলার জামপুর ইউনিয়নের শেখের হাট গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট গ্রামে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আরিফ হোসেন ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে সে পালানোর চেষ্টা করে। এ ঘটনা শুনে শিশুর চাচা ধর্ষণকারী আরিফের কাছে জানতে চাইলে অভিযুক্তের কাছে থাকা দা দিয়ে ওই শিশুর চাচাকে আঘাত করে। পরে এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার ও অভিযুক্ত লম্পট আরিফকে আটক করে গণধোলাই দেয়। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগেও আরিফ আরেকটি ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়রা জানিয়েছেন।
তালতলা ফাঁড়ি পুলিশের ইনচার্জ  আবু সাঈদ পিয়াল বলেন, ধর্ষণের চেষ্টার ঘটনায় আরিফ নামে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD