বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষিত করতে হবে–তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের গণতন্ত্র ধরে রাখতে হবে এবং ভোটাধিকার সুরক্ষিত করতে হবে। বাংলাদেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।

রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে শিশু-কিশোরদের উপযোগী করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে প্রকাশিত দুটি পপ-আপ বই—‘শহীদ জিয়ার গল্প শোনো’ ও ‘ছোটদের প্রিয় খালেদা জিয়া’-এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রকাশনা সংস্থা ‘দশমিক’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

দেশের নতুন প্রজন্মকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন, কর্ম ও রাজনৈতিক ভূমিকা সম্পর্কে জানানো প্রয়োজন বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

ইয়াসের খান চৌধুরী বলেন, ‘দেশ ও গণতন্ত্রের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, নতুন প্রজন্মকে তাঁদের অবদান সম্পর্কে জানানো জরুরি। বিশেষ করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।’

তিনি বলেন, ‘যাঁদের ত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং গণতন্ত্রের জন্য যাঁরা দীর্ঘদিন সংগ্রাম করেছেন, তাঁদের নিয়ে নতুন প্রজন্মের জন্য পর্যাপ্ত বই, লেখনী বা চলচ্চিত্র তৈরি হয়নি। সঠিক ইতিহাস তুলে ধরতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কাজ করছে।’

প্রতিমন্ত্রী বলেন, শিশুদের জন্য ইতিহাস সহজ ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা প্রয়োজন। একই সঙ্গে বিদেশে বেড়ে ওঠা বাংলাদেশি শিশুদের কাছে দেশের ইতিহাস পৌঁছে দিতে বই দুটির ইংরেজি সংস্করণ প্রকাশের ওপরও গুরুত্ব দেন তিনি।

জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধকালীন ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনালগ্নে তাঁর ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ। একইভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামও ইতিহাসের অংশ।

বই দুটির লেখক সাবরিনা শুভ্রা বলেন, শিশুদের কাছে ইতিহাস সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার লক্ষ্যেই বই দুটি লেখা হয়েছে। ছবি, শব্দ, ছড়া ও গল্পের মাধ্যমে শিশুদের ইতিহাসের প্রতি আগ্রহী করে তোলা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বক্তারা শিশুদের উপযোগী করে দেশের ইতিহাস, রাজনৈতিক ঐতিহ্য ও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের জীবন তুলে ধরার ওপর গুরুত্ব দেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD