শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক তানজিম হোসেন মোল্লা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ: 
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ নারায়ণগঞ্জ জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক হিসেবে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন তানজিম হোসেন মোল্লা।
তিনি নারায়ণগঞ্জের আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও কাব স্কাউট নেতা। শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ, নৈতিক শিক্ষা এবং কাব স্কাউটিং কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ গৌরব অর্জন করেন।
তানজিম হোসেন মোল্লার দক্ষ নেতৃত্বে বিদ্যালয়ের কাব স্কাউট কার্যক্রম ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে আসছে। তাঁর আন্তরিক প্রচেষ্টায় ২০১২ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ১৯৭ জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড অর্জন করেছে। এছাড়া ২০২৫ শিক্ষাবর্ষে এককভাবে ২৩ জন শিক্ষার্থী শাপলা কাব অ্যাওয়ার্ড লাভ করে, যা বিদ্যালয়ের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন।
শিক্ষার্থীদের মাঝে শৃঙ্খলা, দায়িত্ববোধ, দেশপ্রেম ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে তাঁর অবদান শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় বিভিন্ন সামাজিক, শিক্ষাবিষয়ক ও স্কাউটিং সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়েছে।
তানজিম হোসেন মোল্লা বলেন, “এই অর্জন আমার একার নয়; এটি আমার বিদ্যালয়ের শিক্ষার্থী, সহকর্মী, অভিভাবক এবং কাব স্কাউট পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আমি শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”
শ্রেষ্ঠ কাব শিক্ষক তানজিম হোসেন মোল্লা সোনারগাঁও নিউজ এর সম্পাদক ও দৈনিক নয়াদিগন্ত, দৈনিক বাংলা, ডেইলি অবজারভার পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাসান মাহমুদ রিপন এর খালাতো ভাই।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD