বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাংচুর, আহত ১১ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন-স্বরাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া  সোনারগাঁওয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও কৃতি শিক্ষকদের সম্মাননা সোনারগাঁওয়ে জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা ও র‍্যালি কারাবাস ও অসুস্থতার মধ্যেও তিনি কখনো জনগণের অধিকার নিয়ে আপস করেননি– এমপি মান্নান খালেদা জিয়ার জন্মদিনে খন্দকার খোরশেদের দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী, হুইল চেয়ার বিতরণ সিদ্ধিরগঞ্জে মামলার আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা, আহত ২ নারায়ণগঞ্জে ফিদে আন্তর্জাতিক রেটিং দাবা: ভারতের সৌরভ চৌবে চ্যাম্পিয়ন

পানি নিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধে সোনারগাঁওয়ে মানববন্ধন

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বন্টন, অসম চুক্তি বাতিল এবং সীমান্ত হত্যা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন হয়েছে।

শুক্রবার বিকেলে দেশপ্রেমী তরুণ সমাজ এর ব্যানারে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। ‌ এ সময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবী জানিয়ে বলেন ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশ আজ কঠিন সংকটে। আকস্মিক বন্যায় তলিয়ে গেছে অনেক জেলা। এভাবে ভারতীয় পানী আগ্রাসনের কারণে বর্ষাকালে বন্যা এবং গ্রীষ্মকালে খরার কবলে বাংলাদেশ বিপন্নের পথে। ভারতের এসব অসম এবং আগ্রাসী পদক্ষেপ বন্ধের কূটনৈতিক তৎপরতা জোরদার এবং নদী খনন বাধ নির্মাণ করে স্থায়ী সমাধান করার দাবি জানান দেশপ্রেমিক তরুণ সমাজ।

এছাড়াও বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশ অবৈধভাবে চাকরি ব্যবসা করে দেশের অর্থ পাচার করছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও দাবি জানান শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োজিদ, রিফাত ভূঁইয়া, মুশফিকুর রহমান, সালমান, আব্দুল্লাহ আল চাঁদ, পলাশ, শাহাদাৎ প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD