শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ সোনারগাঁওয়ে সরকারী রাস্তা বন্ধের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উদযাপন, লাখো ভক্তদের ঢল কফিশপে চাকরির প্রলোভনে কলেজ ছাত্রকে সৌদিতে পাঠানো হলো সাপ্লাই ভিসায়, ক্ষতি ৯ লাখ টাকা সোনারগাঁওয়ে পানাম সেতুর সংস্কার কাজ পরিদর্শনে প্রত্নসম্পদ সংরক্ষন কমিটি সোনারগাঁওয়ে লোকনাথ ব্রহ্মচারীর তীরোধান উৎসব আজ  সোনারগাঁওয়ে পিনকোড হ্যাক করে বিকাশের টাকা লুট সোনারগাঁওয়ে প্রবীন আওয়ামী লীগ নেতার ইন্তেকাল সোনারগাঁওয়ে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

মানুষ হত্যা করে হলেও শেখ হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছিল   –মামুনুল হক

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ১৬ বছর অন্ধকার সময়ে আমাদের বুকে চেপে বসেছিল এক জালিম সরকার। মানুষ ভাবতে শুরু করেছিল এদের হয়তো আর নামানো সম্ভব না। তাদেরও বিশ্বাস ছিল তাদের কেউ নামাতে পারবে না। তারা মসনদকে জবরদখল করে বসেছিল। তাদের ইচ্ছা ছিল মানুষকে হত্যা করে হলেও শেখ হাসিনা ক্ষমতা চালিয়ে যাবেন। তিনি বলেন, স্বরণ করে দিতে চাই ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। এই পতিত,নিক্ষিপ্ত ও ডাষ্টবিনের মালকে পৃথিবীর কোথাও আশ্রয় দেয়া হবে না। পরিষ্কার করে বলে দিতে চাই দিল্লিতে শেখ হাসিনার পুরো পরিবার নির্বাসিত হোক কোনো আপত্তি নাই। কিন্তু দিল্লিতে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের আঠারো কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছে।

বুধবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঐতিহাসিক হাবিবপুর ঈদগাহ ময়দানে খেলাফত মজলিস সোনারগাঁও শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও পথ সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে। তাকে ধরে আনতে হবে। সকল হত্যা ও গণহত্যাকান্ডের বিচার আমাদের আদায় করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য করার দরকার নেই, আপনার পিতাকে আর জাতির সামনে অপমানিত করবেন না। একথা বলায় আমাকে গ্রেপ্তার করলেন, জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান লেলিয়ে দিলেন। আমাদের কথা সেদিন মানলে আজ সারা দেশে এ লাঞ্ছনা বরণ করতে হতো না।

বাংলাদেশ খেলাফত মজলিস সোনারগাঁ শাখার সভাপতি হাফেজ আব্দুল আউয়ালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খাঁন, বাংলাদেশ খেলাফত মজলিস সোনারগাঁও শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি মুফতী মুহাম্মাদ সাইদুর রহমান প্রমুখ।

সভায় মামুনুল হক আরো বলেন,আমাদের প্রিয় ভাই মাওলানা ইকবাল সাহেবকে স্মরণ করছি। তার মৃত্যু আমাকে অনেক বেশি মর্মাহত করেছে। এটি আমার কারাজীবনের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা। আমি সোনারগাঁও থানা ও বন্দর, গজরিয়া, রূপগঞ্জ ও আড়াইহাজার থানার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সোনারগাঁওয়ে শত শত মানুষের ওপর নিপীড়নের জন্য চিহ্নিত কিছু মানুষ দায়ী। তাদের তালিকা করে তাদের অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।

তিনি বলেন, এদেশের মানুষের সাথে কাজ করতে হলে তাদের হৃদয়ের আবেগ বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধাচারণ করে হয়তো ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না। ২০২৪ সালের ৫ আগষ্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে কেউ নরেন্দ্র মোদিদের স্বার্থের বলি বানাবে। আমরা বলতে চাই রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতার নেতৃত্ব দেয়ার পরও ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয়নি। বাংলাদেশের মানুষ কখনও ফ্যাসিবাদকে মেনে নেবে না।

মামুনুল হক বলেন, দেশের জনগনের টাকায় হেলিকপ্টার কেনা হয়েছে দেশের মানুষের নিরাপত্তা দেয়ার জন্য। আর সে হেলিকপ্টার থেকে শেখ হাসিনার পালিত গুন্ডা বাহিনী পুলিশ বাহিনীর পোষাক পরে নির্বিচারে গুলি করে শিশুসহ অসংখ্য মানুষকে হত্যা করেছে। এ বাংলার মাটিতে এর বিচার করতেই হবে।

তিনি আরো বলেন, এ সংগ্রাম জুলাই থেকে শুরু হয়ে আগষ্টে সফলতা পেয়েছে। কিন্তু এর দীর্ঘ ইতিহাস রয়েছে। এ সংগ্রামে অনেক ভাইয়ের রক্ত রয়েছে। ২০০৯ সালে পিলখানায় ৫৭জন দেশ প্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে, ২০১৩ সালে শাপলাচত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। ২০২১ সালে  মোদীর মতো নরঘাতককে নিয়ে হেফাজত প্রতিবাদ জানিয়েছিল, এ অপরাধে পাখির মত গুলি করে আমাদের ভাইদের হত্যা করেছিল। ২০২৪ নির্বাচনেও দেখেছেন গোটা দেশের মানুষকে জিম্মি করে দিল্লির সহায়তায় ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছিল।

পথসভা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্বরণে দোয়ার মাধ্যমে মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও পথসভা উপজেলার বিভিন্ন এলাকার সহস্রাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD