বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্বচ্ছল, অসহায়,বিধবা, দুস্থ ও চিকিৎসার জন্য অর্ধ শতাধিক পরিবারকে বিএনপি নেতার ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান দিয়েছেন।
বুধবার সকালে জামপুর ইউনিয়নের বস্তল এলাকায় এ অনুদান প্রদান করেন। সোনরাগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক তার নিজ অর্থায়নে এ অনুদান প্রদান করেন। তিনি প্রত্যেক পরিবারকে প্রতি মাসে নির্দিষ্ট হারে এ অনুদান প্রদান করবেন। ফলে প্রত্যেক পরিবার যেন তার দেওয়া অনুদান সঠিকভাবে বুঝে পান সে লক্ষ্যে তাদের অনুদান বুঝে পাওয়ার জন্য কার্ড করে দেন। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা প্রচার পত্র বিলি করেন। তারেক রহমানের ৩১ দফার সুযোগ সুবিধা তাদের মধ্যে তুলে ধরেন।
নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বলেন, বিগত ২০বছর ধরে তিনি অসহায় ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামীতে যেন তার দেওয়া অনুদান সঠিকভাবে তারা বুঝে পান সে লক্ষ্যে কার্ড করে দিয়েছেন। প্রতি মাসে নির্দিষ্ট দিনে সেই কার্ড নিয়ে আসলেই তারা অনুদান বুঝে পাবেন।
তিনি আরো বলেন, অসহায়,দুস্থ মানুষের জন্য তিনি স্বাস্থ্য সেবা নিশ্চিত করবেন। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে প্রতিটি এলাকায় চিকিৎসক দিয়ে তাদের স্বাস্থ্য দেবেন।
এসময় তার সঙ্গে ছিলেন, সোনারগাঁও সরকারী কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুর রহিম, যুবদল নেতা মোক্তার হোসেন, বিএনপি নেতা মোজাম্মেল হোসেন প্রমুখ।
আপনার মতামত দিন