বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে দলিল লিখকের সনদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সাধারণ সম্পাদক মো. শহীদ সরকারের সনদের সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়। রোববার সকালে সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো. শহীদ সরকার।

তিনি জানিয়েছেন, ৫ আগষ্টের আগে সোনারগাঁও উপজেলা যুবলীগের কর্মী ও দলিল লিখক গাজী কামাল হোসেন তার বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে সাজানো ও মিথ্যা অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের তদন্তে মিথ্যা প্রমাণিত হওয়ার পরও তার সনদ সাময়িকভাবে স্থগিত করেন তৎকালীন জেলা রেজিষ্ট্রার খন্দকার জামীলুর রহমান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লিখক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,অর্থ সম্পাদক আবু সিদ্দিক, সিনিয়র দলিল লিখক মোশারফ হোসেন ও ওফায়েজ সরকার।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেনের ভাই যুবলীগ কর্মী গাজী কামাল হোসেন আওয়ামীলীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদাবাজি করতেন।এতে প্রতিবাদ করার কারনে তার বিরুদ্ধে জেলা রেজিষ্ট্রারের কাছে মিথ্যা ও হয়রানীমূলক অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের প্রেক্ষিতে গত বছরের ২৪ ডিসেম্বর জেলা রেজিষ্টার তদন্তে এসে অভিযোগের সত্যতা পাননি। তিনি সোনারগাঁও বিএনপির সহ-সাধারণ সম্পাদক হিসেবে রাজনীতি করার কারণে এ হয়রানীর শিকার হতে হয়েছে। তিনি আরো বলেন,সোনারগাঁও সাব রেজিষ্ট্রি অফিসের নকল নবিশ মোস্তফা কামালের নেতৃত্বে প্রতি নকলে অতিরিক্ত টাকা আদায় করা হয় বলে তিনি অভিযোগ করেন। সেখানে মোস্তফা কামাল তার স্ত্রী নাছিমা আক্তারসহ তাদের আত্মীয় স্বজনদের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন। ফলে প্রতিদিন ঘুষ বানিজ্য করে দাতা ও গ্রহিতাদর ভোগান্তি ও হয়রানী করে আসছেন। তাদের এ বিষয়ে প্রতিবাদ করায় মোস্তফা কামাল তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের কোন সত্যতা মেলেনি।তাই তার সনদ সাময়িক স্থগিতাদেশ থেকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানিয়েছেন।

সোনারগাঁও সাব রেজিষ্ট্রার মো. মুজিবুর রহমান বলেন, নকল নবিশ মোস্তফা কামালের বিরুদ্ধে ঘুষ গ্রহনের কেউ অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দায়ের করলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD