শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সোনারগাঁওয়ে দাড়িপাল্লার প্রার্থী বহালের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দাড়িপাল্লা প্রতীকের জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী  ড. ইকবাল হোসাইন ভূঁইয়ার সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে সোনারগাঁওয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় বিক্ষোভ করে এ মানববন্ধন করে স্থানীয় কয়েক’শ নারী পুরুষ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩ (সোনারগাও-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. ইকবাল হোসাইন ভূঁইয়া দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করতে দীর্ঘদিন ধরেই জনসংযোগ ও প্রচার প্রচারণা চালিয়েছেন। ইতিমধ্যেই ইকবাল হোসাইন ভুইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয় এবং সেই মোতাবেক দাড়িপাল্লা প্রতিক বরাদ্দও দেয়া হয় নির্বাচন কমিশন থেকে।
তবে নাটকীয় ঘটনা ঘটে প্রতীক বরাদ্দের শেষ দিন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসকে আসনটি ছেড়ে দেওয়া হয় কেন্দ্র থেকে। এতে বেশ আশাহত হন স্থানীয় নেতাকর্মী ও তার সমর্থকরা। দলীয় সিদ্ধান্ত মেনে নির্বাচন থেকে সরে দাড়ান ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।
তবে কর্মী সমর্থকদের বাঁধায় মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দিতে বিলম্ব হওয়ায় তা গ্রহণ করেননি জেলা রিটার্নিং অফিসার। ফলে প্রার্থীতা টিকে যায় এবং নির্বাচন কমিশন থেকে বৈধ প্রার্থী হিসেবে দাড়িপাল্লা প্রতীক বরাদ্দ দেয়া হয়। এতে সাধারণ সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও অস্বস্তিতে পড়েন জামায়াত নেতারা।
কেন্দ্রীয় সিদ্ধান্ত পরিবর্তন না হওয়ায় নির্বাচনী প্রচারণা থেকে বিরত রয়েছেন। এমনকি গত ২২ শে জানুয়ারি নির্বাচনের প্রচার প্রচারণা শুরু হলে সাধারণ কর্মী সমর্থকদেরও প্রচারণা চালাতে নিষেধ করেন তিনি। এতে ক্ষুব্ধ হন দাড়িপাল্লার সমর্থকরা। এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত পরিবর্তনের দাবিতে  শুক্রবার বিকেলে সোনারগাঁয়ে মোগড়াপাড়া চৌরাস্তায় বিক্ষোভ করেছেন স্থানীয় কয়েক’শ নারী পুরুষ। বিক্ষোভে জামায়াতের নেতৃস্থানীয় কাউকে দেখা যায়নি।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা জানতে পেড়েছি নির্বাচন কমিশন থেকে.  ইকবাল হোসাইন ভুইয়ার মনোনয়ন বৈধ ঘোষণা এবং প্রতিক বরাদ্দের পরেও কেন্দ্র থেকে চিঠি দিয়ে ব্যালট পেপারে প্রতিক না রাখার ষড়যন্ত্র হচ্ছে। আমরা নির্বাচন কমিশনকে বলবো যেকোন অবস্থায় যেন ব্যালটে দাড়িপাল্লা প্রতিক বহাল থাকে।
এসময় বক্তারা জামায়াতের কেন্দ্রীয় নেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আপনাদের হঠকারী সিদ্ধান্ত পরিহার করে ত্যাগী, সৎ, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেন।
পরিবর্তনের পক্ষে সোনারগাঁওয়ের মানুষের রায় নিয়ে ছিনিমিনি খেলবেন না। ডক্টর ইকবাল হোসাইন ভূঁইয়ার প্রতি অনুরোধ আপনি, আপনার দেয়া ওয়াদা বরখেলাপ করবেন না‌। আগামীর সুন্দর সোনারগাঁওয়ে স্বপ্ন দেখিয়ে আপনি আমাদের ছেড়ে যাবেন না। সব ষড়যন্ত্র মোকাবেলা করে আপনি সোনারগাঁওয়ের উন্নয়নে কাজ করুন। আগামী নির্বাচনে আপনার দল না থাকলেও আমরা আপনার পাশে থাকবো।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD