নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ২৯৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব ১১ এর সদস্যরা।
শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁওয়ে আষাড়িয়ার চর এলাকার সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সাগর হোসেন রাজিব (২৯) ও মো. আমির হোসেন (৩০)।
শুক্রবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এ তথ্য জানান।
র্যাব ১১ এর সুত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি অভিযানিক দল গতকাল শুক্রবার সকালে সোনারগাঁওয়ে আষাড়িয়ার চর এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এসময় তাদের দুজনকে মাদকসহ গ্রেফতার করে র্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত সাগর হোসেন রাজিব কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার মাছিমপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ও মো. আমির হোসেন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার পশ্চিম ভিঘা এলাকার রুহুল আমিনের ছেলে।
র্যাবের মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া জানান, গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার মতামত দিন