রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে ৭ দিন ব্যাপী বৈশাখী মেলা আজ থেকে শুরু  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে  ৭ দিনব্যাপী বৈশাখী মেলা। এ উপলক্ষে ফাউন্ডেশন কর্তৃপক্ষ সকল প্রকার প্রস্তুতি শেষ করেছেন।

বৈশাখী মেলা ফাউন্ডেশনের সোনারতরী লোকজ মঞ্চে আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হবে।

মেলার উদ্বোধন করবেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়নগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি থাকবেন সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, সোনারগাঁও থানার ওসি মো. মহিববুল্লাহ, টুরিষ্ট পুলিশের নারায়নগঞ্জ জোনের পরিদর্শক এ কে এম মাহাবুবুল আলম, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

মেলায় কারুশিল্পীদের হাতের তৈরি জামদানি, শতরঞ্জি, নকশি কাঁথা, মৃৎশিল্প,দারুশিল্প, হাতপাখা, কাঠ খোদাই শিল্প, পটচিত্র শিল্প, শোলা শিল্প, বাঁশ ও বেতশিল্প ও ক্ষুদ্র নৃ- গোষ্ঠির কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের  উপস্থাপন ও বিপননের সুযোগ থাকছে। এছাড়াও মেলায় বাউল গান, লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, হালখাতা, বায়োস্কোপ,সাপের খেলা, নাগদোলাসহ গ্রামীণ বিনোদনের ব্যবস্থা থাকছে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক  মো. সাখাওয়াত হোসেন জানান, বৈশাখী মেলা সকল প্রকার প্রস্তুতি শেষ হয়েছে। বৈশাখি শোভা যাত্রার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। মেলায় কৈশোরের রোমাঞ্চকর মূহুর্তগুলোকে পুনরায় আলিঙ্গন করতে হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্যবাহী খেলা উপস্থাপন করা হবে। এবারের মেলায় ২৬টি ষ্টল বসবে। মেলা চলবে আগামী  ২০ এপ্রিল। মেলায় আগত দর্শনার্থীদের জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD