প্রচ্ছদ

সোনারগাঁওয়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

সোনারগাঁও নিউজ ১৮ অগাস্ট ২০২২ , ৯:১৭ এএম প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোগরাপাড়া চৌরাস্তার নতুন বাজারের সামনে এ কর্মসূচী পালন করা হয়।

আওয়ামীলীগ নেতা বিল্লাল হোসেন বেপারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য দীপক কুমার বনিক।

সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মহসিন মিয়া, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন, মানিক মিয়া, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি সাগর রনি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ সোহান মিয়া , কৃষক লীগ নেতা ইসমাঈল ভূইয়া, সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের সভাপতি সজীব ভূঁইয়া, সোনারগাঁও পৌরসভা মঞ্চের সভাপতি সুমিত রায় প্রমুখ। আলোচনা সভা শেষে অসহায় দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।