বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক এর উদ্যাগে শীতার্তদের মাঝে কম্বল বিতরন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা শিল্পনগরী এলাকার দুস্থ,অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শুক্রবার সকালে মেঘনা শিল্পনগরী স্কুল মাঠে মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর উদ্যোগে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরন করা হয়।
শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড মেঘনা শাখার ম্যানেজার মোঃ রেজাউল করিম পিয়াসের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়ন পরিষদের সদস্য সেলিম রেজা, আওয়ামীলীগ নেতা আবু হানিফ, হাজী জহির,  মাসুম বিল্লাহ, আলম চান, লুৎফর রহমান,  সোনারগাঁও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ, আরিফ হোসেনসহ  ব্যাংক কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মেঘনা শিল্পনগরী এলাকার ৩ শ’ দুস্থ,অসহায় পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD