শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁয়ে ৮দিন ধরে স্কুল ছাত্রী অপহরণ,  

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৮দিন ধরে ফাতেমা আক্তার নামের এক স্কুল ছাত্রী অপহরণ হয়েছে বলে অভিযোগ ওঠে।
সে জামপুর ইউনিয়নের মহজমপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। গত ৪ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। নিখোঁজের ঘটনার ওই ছাত্রীর বাবা পরদিন সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। পরে খোজঁ নিয়ে জানা গেছে নিখোঁজ নয় বিরোধের দ্বন্দে প্রতিপক্ষরা স্কুল ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়।  দীর্ঘ ৮দিন নিখোঁজের ঘটনায় পুলিশের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা নেই বলে অভিযোগ নিখোঁজ ছাত্রীর পরিবারের। তবে ওই ছাত্রীকে অপরহণ করা হয়েছে জানতে পেরে পুনরায় গত বৃহস্পতিবার রাতে থানায় ৮ জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন তার বাবা আব্দুল হালিম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের বশিরগাঁও গ্রামের আব্দুল হালিমের মেয়ে ফাতেমা আক্তার গত ৪ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে মহজমপুর উচ্চ বিদ্যালয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজ না পেয়ে ওই ছাত্রীর বাবা আব্দুল হালিম বাদি হয়ে পরদিন সোনারগাঁ থানায় সাধারণ ডায়েরী করেন। দীর্ঘ সময় ধরে নিখোঁজ থাকলেও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধারে কোন তৎপরতা দেখাননি। পরবর্তীতে গত বৃহস্পতিবার বিকেলে একটি সূত্রে জানতে পারেন একই এলাকার বিরোধের দ্বন্দে প্রতিপক্ষ মো. ইয়াছিন মিয়ার ছেলে মাসুদ রানাসহ তিনজন ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে গত বৃহস্পতিবার রাতে চার জনের নাম উল্লেখসহ ৮জনকে আসামী করে অপহরণ মামলা দায়ের করেন।
অপহৃত ছাত্রীর বাবা আব্দুল হালিম বলেন, তার মেয়েকে স্কুলে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকজন সিএনজি যোগে অপহরণ করেছে। দ্রুত তার মেয়েকে উদ্ধারের দাবি জানিয়েছেন।
অভিযুক্ত অপহরণকারী মাসুদ রানার বাবা ইয়াছিন মিয়া সত্যতা স্বীকার করে বলেন, ওই ছাত্রীকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার ছেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। যোগাযোগ করতে পারলেই ওই ছাত্রীকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, অপহৃত ছাত্রীকে উদ্ধারে পুলিশ সকল চেষ্টা অব্যাহত রেখেছেন। দ্রুত অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করা হবে। পাশাপাশি অপহরণে জড়িতদের গ্রেপ্তার করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD