বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
যারা পালিয়েছেন, তাঁরা আর কোনো দিন দেশে আসতে পারবেন না – খায়রুল ইসলাম সজিব সোনারগাঁওয়ে দু’জন ভুয়া এসআরবি সদস্য  গ্রেপ্তার  সোনারগাঁওয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকে ‘অপপ্রচার’ দাবি তুলে সংবাদ সম্মেলন তিতাসের অভিযানে অবৈধ  ৫টি চুনা কারখানা গুঁড়িয়ে দেয়া হয়েছে,  তবে অধরাই মূল অপরাধীরা মেঘনায় ট্রলার ডুবি,চারদিন পর নিখোঁজ বাবার মরদেহ উদ্ধার যুবদল নেতা খায়রুল ইসলাম সজীবের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন সোনারগাঁওয়ে গরুর খামারীকে অপহরণ,  অপহৃত সাড়ে ৫ লাখ টাকা মুক্তিপনে মুক্তি মেঘনা নদীতে ট্রলারডুবি: একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার সোনারগাঁওয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি : দ্বিতীয় দিনেরও নিখোঁজ ৪ জনের সন্ধান মেলেনি মেঘনায় ট্রলারডুবি: উদ্ধার কাজ পরিদর্শনে এমপি আজহারুল ইসলাম মান্নান

সোনারগাঁওয়ে মাটি খুঁড়ে ব্রিটিশ পিলার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাটি খুঁড়ে ব্রিটিশ পিলার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালাম বেপারীর বাড়ি থেকে এ ব্রিটিশ পিলারটি উদ্ধার করা হয়। ব্রিটিশ পিলার উদ্ধারের পর কয়েক হাজার নারী পুরুষ এটি দেখতে ওই বাড়িতে ঢল নামে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পূর্ব কান্দারগাঁও গ্রামে আবুল কালা বেপারীর বাড়িতে বহুতল ভবন নির্মাণের বেইজ তৈরির জন্য মাটি খুড়া হয়। এক পর্যায়ে একটি বেইজের মাটি খুড়তে গিয়ে শ্রমিক মাসুদ রানা তার কোঁদালের সাথে আঘাত লাগে ব্রিটিশ পিলারটির। এসময় তার শরীরে ইলেকট্রিক শক অনুভূত হয়। প্রথমে বিদ্যুৎ মনে হলেও পরবর্তীতে শক্ত সাদৃশ্য কিছু দেখতে পান। এটি সাবধানতার সঙ্গে মাটি সড়িয়ে তুলে আনা হয়। এসময় মানুষের মুখে মুখে অনেক মুখরোচক গল্প শোনা যায়।

এলাকাবাসী আরো জানান, ব্রিটিশ আমলে বজ্রপাত থেকে রক্ষা পাওয়ার জন্য ব্রিটিশ সরকার এগুলো বিভিন্ন স্থানে পুতে রেখেছিলেন। সেই সময় থেকে এগুলো মূল্যবান হওয়ার কারণে এ দেশ থেকে চুরি হয়ে যায়। এগুলো মহা মূল্যবান বলেও জানান তারা। এটির বাজার মূল্য কোটি টাকা বলে জানা যায়। খবর পেয়ে সোনারগাঁ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. ইমরান আহম্মেদ ঘটনাস্থল থেকে সেই পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাড়ির মালিক আবুল কালাম বেপারী সোনারগাঁও নিউজকে বলেন, বাড়িতে পিলার পাওয়ার পর আমি ৯৯৯ এ কল করে পুলিশকে অবগত করেছি। রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রের হেফাজতে থাকা উচিত তাই পুলিশকে জানিয়েছি।

সোনারগাঁও থানার ওসি মো. মাহাবুব আলম বলেন, ব্রিটিশ পিলারটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। এটি প্রত্মতাত্তিক অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD