নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ব্রহ্মপুত্র নদ থেকে এক অটোচালকের অর্ধ-গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক কাফুরদী এলাকায় ব্রহ্মপুত্র নদীতে ভেসে আসা এ লাশ উদ্বার করা।
প্রথমে লাশটির পরিচয় পাওয়া না গেলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পর তার পরিচয় পাওয়া যায়।
এলাকাবাসী সহযোগিতায় খবর পেয়ে সোনারগাঁও থানা পুলিশ শুক্রবার সকালে রাজিব হোসেন (৩৫) নামে ওই অটোচালকের অর্ধ-গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
নিহত রাজিব বন্দর উপজেলার লক্ষ্যারচর উত্তরপাড়া মদনগঞ্জ এলাকার মফিজুল ইসলামের ছেলে।
জানা গেছে, গত সোমবার রাজিব হোসেন তার অটোরিকশাটি নিয়ে প্রতিদিনের ন্যায় বাড়ি থেকে বের হয়। সারাদিন কাজ শেষে বাড়ি ফেরার কথা থাকলেও রাজিব সেদিন আর বাড়ি ফেরেনি। ওই দিন থেকে সে নিখোঁজ রয়েছে।
তার পরিবারের সদস্যরা জানায়, বাড়ি ফেরার সময়- পেরিয়ে গেলে আমরা তার মোবাইল নাম্বারে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও হদিস না পেয়ে রাজিবের বাবা মফিজুল ইসলাম বন্দর থানায় একটি জিডি করেন।
পুলিশ ও এলাকাবাসী ধারনা করছে অটোচালক রাজিবকে দু’এক দিন আগে হত্যা করে ব্রহ্মপুত্র নদে ফেলে গেছে দুর্বৃত্তরা।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়াধিন রয়েছে।
আপনার মতামত দিন