শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে আ’লীগ নেতাদের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতা আহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির নেতৃত্বে এ হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শনিবার সকালে আহত ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফারুক বাদি হয়ে ১১ জনকে আসামী করে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, উপজেলার নোয়াগাঁও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য মো. ফারুক ও মো. সাগর লাধুরচর এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রচারপত্র বিলি শেষে শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন। পথে চৌরাপাড়া কাঠ ব্রীজ এলাকায় আগে থেকে উৎপেতে থাকা নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ সরকারে নেতৃত্বে মো. সাব্বির হোসেন, মো. নয়ন, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, আকতার হোসেন, মো. বাচ্চু মিয়া, আতাউর রহমান, ফিরোজ মিয়া, মো. বাবুল মিয়া ও মোক্তার হোসেন দেশীয় অস্ত্র রামদা, চাপাতি, হকিস্টিক ও লোহার রড নিয়ে অতর্কিত হামলা চালায়। তাদের হামলায় মো. ফারুক ও মো. সাগর আহত হয়। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে মো. সাগরের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় শনিবার সকালে আহত মো. ফারুক বাদি হয়ে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেন।

আহত ফারুকের দাবি, দীর্ঘদিন ধরে চৌরাপাড়া এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে হামলাকারীরা। তাদের মাদক ব্যবসার প্রতিবাদ করায় তারা হুমকি দিয়ে আসছে। শুক্রবার রাতে ৩১ দফার প্রচার শেষে বাড়ি ফেরার পথে পরিকল্পিতভাবে শহিদুল্লাহ সরকারের নেতৃত্বে তাদের ওপর হামলা করে। হামলায় তারা দু’জন আহত হন।

অভিযুক্ত নোয়াগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল্লাহ সরকার বলেন, এ ঘটনার সঙ্গে তার কোন সম্পৃক্ততা নাই। তিনি এলাকায় থাকেন না। বর্তমানে তিনি অসুস্থ্য। আওয়ামীলীগ পতনের পর থেকে তিনি এলাকায় যান না। তবে এলাকার দুই ছেলের সঙ্গে তাদের(স্বেচ্ছাসেবক দল নেতা) মারামারি হয়েছে। সেখানে আমাদের নাম জড়িয়ে থানায় অভিযোগ দিয়েছে।
সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ মফিজুর রহমান বলেন, হামলার ঘটনায় অভিযোগ গ্রহন করা হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD