রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

আড়াইহাজারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় ব্যবসায়ীর চোখ উঠিয়ে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ী মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় চোখ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামের জায়নাল দেওয়ান নামের ওই ব্যবসায়ী মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় মাদক ব্যবসায়ী মনিরের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।

এলাকাবাসীর জানায়, মাদক ব্যবসায়িক মনির ও তার সন্ত্রাসী বাহিনী কয়েক বছর যাবৎ এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন পঅসামাজিক কার্যকলাপ করে আসছে। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারে না। তাদের রমরমা মাদক ব্যবসার অন্তরালে রয়েছে প্রভাবশালীদের হাত।

গত ২১ ফেব্রুয়ারি জয়নাল দেওয়ান এলাকাবাসীর সিদ্ধান্তে মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক মানববন্ধন করেন। এরই রেশ ধরে আক্রমনের শিকার হন জয়নাল। গত ২২ ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলার কালিবাড়ী বাজারের গদি থেকে বাড়ি ফেরার পথে দেওয়ান বাড়িতে আসলে মনির শিকার ও তার সন্ত্রাসী বাহিনী নিয়ে জয়নাল দেওয়ানকে দেশীয় অস্ত্র দিয়ে তার চোখ তুলে ফেলে। এসময় জয়নাল দেওয়ানের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এলাকাবাসী আহত জয়নালকে উদ্ধার করে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সিকিৎসার জন্য ভর্তি করে। এঘটনায় জয়নাল দেওয়ানের পরিবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, এঘটনায় জয়নালের পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD