শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

কাঁচপুরে ট্রাক চাপায় পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক পথচারী নিহত হয়। রোববার সকালে মহাসড়কের কাঁচপুর সেতুর ঢাকামূখী লেনের ঢালুতে রাস্তা পারাপার হওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম মাসুদ মিয়া (৩৫)। নিহত মাসুদ মিয়া সিলেটের হবিগঞ্জ উপজেলার চুনারুঘাট এলাকার আব্দুল জব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, রোববার সকাল সাড়ে ৯ টার দিকে কাঁচপুর সেতুর ঢাকামূখী লেনে দ্রæত গতিতে আসা এক পণ্যবাহী ট্রাকের ধাক্কায় ট্রাকের নিচে চাপা পরে ঘটনাস্থলেই ওই পথচারী নিহত হয়।

নিহতের শ্যালক মোরসাইদ জানান, চিকিৎসার জন্য গ্রাম থেকে ঢাকা এসেছেন তিনি। কাঁচপুর বালুর মাঠ বাসা থেকে গতকাল রোববার ঢাকার উদ্দেশ্য রওনা হলে কাঁচপুর সেতুর ঢালুতে গাড়িতে উঠার জন্য রাস্তা পার হতে গেলে দ্রæতি গতিতে আসা একটি ট্রাক চাপা দিয়ে দ্রæত পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি নবীর হোসেন জানান, পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ট্রাক ও চালককে আটক করা যায়নি। আটকের চেষ্টা চলছে। রোববার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD