রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

কাঁচপুরে পরকীয়ার জেরে দলিল লিখককে হত্যা, স্ত্রী আটক

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পরকীয়ার জেরে এক দলিল লিখককে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দলিল লিখকের নাম মো.মোশারফ হোসেন ভূইয়া। শনিবার মধ্য রাতে উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামে এ ঘটনা ঘটে। রোববার দুপুরে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী শাহিনুর আক্তারকে আটক করেছে পুলিশ। সোনারগাঁও থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের খালপাড় চেঙ্গাইন গ্রামের আব্দুল কাদির ভূইয়ার ছেলে দলিল লিখক মো. মোশারফ হোসেন ভূইয়াকে শনিবার মধ্য রাতে ডাকাতরা হত্যা করেছে বলে স্ত্রী শাহিনুর আক্তার দাবি করেন। নিহতের স্ত্রী জানিয়েছেন ৩-৪ জনের একটি ডাকাত দল রাতে ২টার দিকে তার বাড়িতে প্রবেশ করে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাথরুমে নিয়ে বালতির পানিতে চুবিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ডাকাতির কোন আলামত না পেয়ে বিষয়টি সন্দেহ হয়। পরে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের ন্ত্রী শাহিনুর আক্তারকে আটক করে পুলিশ।

এলাকাবাসীর দাবি, নিহতের স্ত্রী তার পরকীয়ার জের ধরে তার স্বামীকে লোক ভাড়া করে হত্যা করে ডাকাতির ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। নিহতের ন্ত্রীর পরকিয়া আড়াল করতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। পরকীয়ার কারনে আগেও একাধিক ছেলের সঙ্গে নিহতের স্ত্রী পালিয়ে যায়।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, নিহতের বাড়ি পরিদর্শন করে ডাকাতির কোন আলামত পাওয়া যায়নি। পরকীয়ার কারনে এ হত্যাকান্ড হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নিহতের ন্ত্রীকে আটক করা হয়েছে। সোমবার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD