রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

নবীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নৌকা ডুবিতে তিন ছাত্রের মৃত্যু

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে তিন জনের সলিল সমাধি ঘটেছে । এ ঘটায় ৩ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার  রাতে শীতলক্ষ্যা নদীর নবীগঞ্জ ঘাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাওন, জীম ও রিফাত। এদের বয়স ১৭-১৮।

ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক ফখরুদ্দিন আহমেদ জানান, নৌকাডুবির ঘটনায় শাওন, জিম ও রিফাত নামে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।  তাদের বাড়ি খানপুর ও ডনচেম্বার এলাকায়।

প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, নৌকাটি নবীগঞ্জ কদমরসুল দরগা মেলায় ঘুরে ফিরছিলেন নিহতরাসহ তাদের বন্ধুরা। এ সময় হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এখন পর্যন্ত আর কেউ নিখোঁজ আছে বলে কেউ জানায়নি।

এদিকে এ ঘটনায় একই নৌকায় থাকা তামিমের বাবা সবুজ জানান, উনার ছেলের নাম রেদোয়ান হোসেন তামিম। সে নারায়ণগঞ্জ বার একাডেমীর দশম শ্রেণীর ছাত্র। নিহত তিনজনও নারায়ণগঞ্জ বার একাডেমীর ছাত্র। নবীগঞ্জ মেলা ঘুরে শেষে নৌকায় ফিরছিল। একটা জাহাজের ঢেউয়ের কারণে ডুবে গেছে নৌকাটি ।

এ ঘটনায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ও ডনচেম্বার এলাকায় শোকের ছায়া নেমে আসে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD