শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

নিখোঁজের ৬ দিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে ৬ দিন পর নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। শনিবার দুপুরে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। নিহত ছাত্রের নাম আরাফাত মিয়া (১১)। উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও কাজিপাড়া আদমপুর বাগ এলাকার একটি পুকুর এ লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২রা ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে সে নিখোঁজ হয়।

আরাফাত মিয়া উপজেলার ভারগাঁও কাজিপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় ৪র্থ শ্রেণিতে পড়ত।

জানা যায়, উপজেলার সাদীপুর ইউনিয়নের ভারগাও কাজিপাড়া এলাকার দেলোয়ার হোসেনের ছেলে আরাফাত মিয়া (১১) স্থানীয় ভারগাঁও এলাকার একটি মাদ্রাসায় পড়াশোনা করে। গত ২রা ডিসেম্বর বাড়ির পাশে খেলতে গিয়ে আর বাসায় ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গত ৪ রা ডিসেম্বর সোনারগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার চাচা মানিক মিয়া। নিখোঁজের ৬ দিন পর শনিবার দুপুরে বাড়ির পাশ্ববর্তী আদমপুর বাগ এলাকার স্থানীয় কাশেম মিয়ার পুকুরে একটি ভাসমান লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে তালতলা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আসাদুর রহমান ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এসময় তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া যায়। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে নিহত আরাফাতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে শনিবার বিকেলে অজ্ঞাতনামা আসামি করে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মো. মহসিন সোনারগাঁও নিউজকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর আসল রহস্য উদঘাটন হবে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, এটা একটি হত্যাকান্ড। এ হত্যাকান্ডে জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD