শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

রোড মার্চ সফল করতে সোনারগাঁওয়ে বাসদের পথসভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দুঃশাসন রুখে দাড়াও এ শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাসদের পথসভা অনুষ্টিত হয়। মঙ্গলবার সকালে বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির কর্মসূচি হিসেবে ঢাকা, কুমিল্লা, ফেনী, চৌমুহনী, রামগঞ্জ, হাজিগঞ্জ রোড মার্চ সফল করতে উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ পথসভার আয়োজন করা হয়।

সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সোনারগাঁও সমন্বয়ক বেলায়েত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক বজলুল রশীদ ফিরোজ, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, বিপ্লবী ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল্লাহ কাফি রতন, ওযার্কাস পার্টিও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ, বাসদের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, আ: সালাম বাবুল, শংকর প্রকাশ,  সোহাগ, সোহেল প্রমুখ।

এসময় স্থানীয় বাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গত ১৩ অক্টোবর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলা ও সহিংসতার ঘটনায় গোটা জাতি লজ্জিত ও বিব্রত। সাম্প্রদায়িক সন্ত্রাসের ঘটনা ঘটেছে তা কোন ক্রমেই বিচ্ছিন্ন ঘটনা নয়, পূর্ব পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর দায অবশ্যই সরকার প্রশাসন ও পুলিশ বাহিনীকে নিতে হবে। সরকার ও আইনশৃঙ্থলা বাহিনীর নির্লিপ্ততার কারণে এখনো বিভিন্ন জেলায় হামলার ঘটনা অব্যাহত রয়েছে। বক্তারা এ রোড মার্চ সফল করতে সকলেকে আহবান জানান। বক্তারা সভায় তাদের ৭ দফা দাবি তুলে ধরেন।

 

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD