মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে অনেক মসজিদ মাদ্রাসায় আমি অনুদান দিয়েছি–এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ : 
নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন সোনারগাঁও উপজেলা অনেক মসজিদ মাদ্রাসা ও এতিমখানায় আমি উন্নয়নের জন্য  অনুদান দিয়েছি, কারণ মসজিদ আল্লাহর ঘর এখানে আমার সোনারগাঁওয়ের জনগণ নামাজ পড়ে, এতে স্বয়ং আল্লাহ পাক খুশি হন,সবাই মসজিদে নামাজ পড়তে যাবেন, আল্লাহ এবং রাসুলের দেখানো পথে হাটলে তিনি আমাদের উপর রহমত দিবেন, দ্বীনের পথে সবাইকে আসতে হবে  তাহলে সমাজ থেকে সকল অনাচার থেকে মুক্তি পাবো তিনি আজ।
শুক্রবার বাদ জুম্মা সোনারগাঁও পৌরসভার কৃষ্ণপুরায় অবস্থিত বাইতুল মামুর জামে মসজিদে নামাজ আদায় শেষে  তিনি সরেজমিনে গিয়ে কবরস্থান ও রাস্তা প্রশস্তকরণ কাজের পরিদর্শন কালে এমপি খোকা এসব কথা বলেন।
পরিদর্শন শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন লিয়াকত হোসেন খোকা।
এর আগে তিনি বাইতুল মামুর জামে মসজিদে নামাজ আদায় করেন পরে মসজিদ এর অবশিষ্ট কাজ নির্মানে আর্থিক অনুদানের আশ্বাস দেন।
এসময়  নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য ও সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি এম এ জামান, সহ সভাপতি হাজী গরীব নেওয়াজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, পৌর জাতীয় পার্টি নেতা ওমর ফারুক টিটু, হাসান ইমাম,সাবেক মেম্বার  আলমগীর কবির,ব্যবসায়ি মামুন,মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD