রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে আ’লীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামীলীগের আনন্দ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কায়সার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা আরিফ মাসুদ বাবু, গাজী মুজিবুর রহমান, এসএম জাহাঙ্গীর হোসেন, আশরাফুজ্জামান, মোস্তফা কামাল নিলু, ্এডভোকেট ফজলে রাব্বী, মোস্তাফিজুর রহমান মাসুম, আজিজুল হক মুকুল, সানজিদ হাসনাত, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার প্রমুখ।

এসময় সোনারগাঁও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে উপজেলার কাঁচপুর এলাকায় মহাসড়কে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু র‌্যালী বের করেন। র‌্যালীতে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD