বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে দিনদুপুরে ঘর থেকে ১৪ লাখ টাকার মালামাল চুরি

 

নিজস্ব প্রতিবেদক,  সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দিনদুপুরে দুই বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরদল একটি বাসার বাথরুমের এ্যাডজাস্ট ফ্যান ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপসহ প্রায় ৮ লাখ ও আরেক বাড়ির দরজা খুলে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়।

মঙ্গলবার দুপুরে বৃষ্টির সময় পিরোজপুরের আষাঢ়িয়ারচর ও ছোট নয়াগাঁও গ্রামে চুরির এই ঘটনা ঘটে।

জানা গেছে, সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর গ্রামে মৃত জালাল উদ্দিন মিয়ার ছেলে আব্দুল গাফফার তার স্ত্রীসহ গত মঙ্গলবার সকালে তার ভবনের রুম তালা দিয়ে অন্যত্র চালে যায়। পরদিন বুধবার সকালে বাসায় গিয়ে ঘরের দরজা খুলে রুমে প্রবেশ করে দেখেন আলমারি, ওয়্যারড্রপ খোলা ও আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। চোরদল বাথরুমের এ্যাডজাস্ট ফ্যান ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা নগদ ১ লাখ টাকা, ৬ ভরি স্বর্ণালংকার, ৫টি হীরার আংটি ও অলংকার, ১টি ল্যাপটপ ও মোবাইলসহ ৮ লাখ টাকার ম‚ল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। দুপুরে বৃষ্টির সময় আব্দুল গাফফারের বাসায় কেউ ছিলনা। বিকেল থেকে তার স্বজনেরা বাসায় থাকলেও তার রুম তালাবদ্ধ ছিল। এদিকে সেদিনই একই সময় একই ইউনিয়নের ছোট নয়াগাঁও গ্রামের আলী রহমানের ছেলে প্রবাসি মাসুমের ঘরের দরজা খুলে আলমারি থেকে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা নিয়ে যায় চোরদল। সেসময় প্রবাসীর স্ত্রী ঘরে ছিলনা। তবে প্রবাসীর বাবা মা বাড়িতে থাকলেও তারা অন্য ঘরে ছিল। দুটি চুরির বিষয়েই থানায় অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD