শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ের নদী-খাল রক্ষা ও জলাবদ্ধতা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে দুই যুবকের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সোনারগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষে ১২ আহত, বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ সোনারগাঁওয়ে কৃষিই সমৃদ্ধি স্লোগানে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ  সোনারগাঁওয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপি নেতার পরিবারকে বাড়ি ছাড়া করার অভিযোগ সোনারগাঁওয়ে ৬শ’ দুস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ কাঁচপুরে আন্তজেলা বাস টার্মিনালের কাজ আগামী ছয় মাসে শেষ হবে-সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত

সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ:
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মুন্না নামের এক ডাকাতকে গ্রেফতারের পর তার স্বীকারোক্তিতে রাতে অন্য তিনজনকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের উলুকান্দি গ্রামের আক্কেল আলীর ছেলে মো. মুন্না, সনমান্দি ইউনিয়নের নাজিরপুর গ্রামের শাহজাহানের ছেলে তন্ময়, মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা গ্রামের মোস্তফা মিয়ার ছেলে মো. সবুজ ও বন্দর উপজেলার কামতাল গ্রামের আবদুল লতিফের ছেলে ইমরান মিয়া।
গ্রেফতারকৃতদের শুক্রবার সকালে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। তাদের কাছ থেকে দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল ও দুটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা বিভিন্ন সময়ে মহাসড়কে চলাচলরত যাহবাহনে ডাকাতি সংঘটিত করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে ডজনখানেক মামলা রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার বিকেলে সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দেশীয় অস্ত্রসহ ডাকাত মুন্নাকে গ্রেফতার করে। ডাকাত মুন্নার স্বীকারোক্তিতে পুলিশ রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে সোনারগাঁও, আড়াইহাজার ও বন্দর থানায় ডজনখানেক ডাকাতির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা রাতে মহাসড়কে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে টাকা পয়সা, যাত্রীদের স্বর্ণলংকারসহ মালপত্র লুট করে নিয়ে যায়।
সোনারগাঁও থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আহসান উল্লাহ সোনারগাঁও নিউজকে জানান, মহাসড়কে ডাকাতির সঙ্গে জড়িত থাকায় ৪ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD