শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে।
সোমবার সকালে সোনারগাঁও প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে দেশ রূপান্তরের সোনারগাঁও প্রতিনিধি রবিউল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েস, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও সোনারগাঁও পৌরসভার মেয়র প্রার্থী ছগীর আহম্মেদ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সনমান্দী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনূর ইসলাম রুমা,সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য একে এম মাসুদ রানা, সোনারগাঁও প্রেস ইউনিটির সভাপতি ফরিদ হোসেন, সাংবাদিক মাহবুবুল ইসলাম সুমন, মোকাররম মামুন, মাসুম মাহমুদ, গিয়াস কামাল, কাজী সেলিম রেজা, কামরুল ইসলাম, সুমন মিয়া, ইয়াকুব হোসেন, কামরুল ইসলাম পাপ্পু, মোহাম্মদ সালাউদ্দিন, উদিচী শিল্পগোষ্ঠী সোনারগাঁও শাখার সভাপতি শংকর প্রকাশ, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রুনা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি মেহের নেগার সনিয়া, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, শহিদুল ইসলাম শামীম, সোনারগাঁ সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান,সমাজ সেবক আব্দুস সাত্তার প্রমূখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকাটি মিডিয়া জগতে বেশ আলোচিত একটি নাম। এ পত্রিকার মালিক সোনারগাঁওয়ের এটা আমাদের জন্য গর্বের বিষয়। সোনারগাঁওয়ের সকল সাংবাদিকদের নিয়ে আমি সুন্দর সোনারগাঁও বির্নিমান করতে চাই। তিনি বলেন স্মার্ট সোনারগাঁও গড়ার লক্ষে ইতিমধ্যে আমি কাজ শুরু করেছি। ঐতিহাসিক সোনারগাঁওয়ের মেনিখালি নদীর তীর ঘেঁষে একটি রাস্তা ও ওয়াকওয়ে নির্মানের কাজে হাত দিয়েছি। আশা করি অচিরেই এটি বাস্তবায়ন হবে। আমার সকল কাজে সোনারগাঁওয়ের সাংবাদিকদের সহযোগিতা চাই।
আপনার মতামত দিন