বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে পূজা মন্ডপ পরিদর্শন করলেন এমপি খোকা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির অতিরিক্ত  মহাসচিব লিয়াকত হোসেন খোকা সোনারগাঁওয়ের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন।
রোববার বিকেল থেকে রাত পর্যন্ত  উপজেলার ৩৪ টি পূজা মন্ডপের মধ্যে ১৮ টি মন্ডপ  পরিদর্শন এবং অনুদান প্রদান করেন।
মোগরাপাড়া গৌর নিতাই আখরা পরিদর্শনকালে এমপি খোকা  বলেন ,সনাতন ধর্মাবলম্বীরা  বাংলাদেশের মানুষ তাদের আলাদা করে দেখার সুযোগ নেই।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে সকল ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালন নিশ্চিত করেছেন। তার কঠোর নির্দেশনার কারণে প্রত্যেকটি পূজা মন্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অত্যন্ত সচেতনতার সাথে দায়িত্ব পালন করছেন। আমরা জনপ্রতিনিধিরাও সচেতন রয়েছি।
এ সময় উপস্থিত হিন্দুধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এমপি লিয়াকত হোসেন খোকা আরো বলেন, ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে স্বাধীনতা যুদ্ধের সময় সকল ধর্মের বীর পুরুষরা স্বশস্ত্র যুদ্ধে নেমে পরেছিলেন। তখন তাদের মাঝে কোন ধরণের ধর্মীয় ভেদাভেদ ছিলো না। তাই আজ স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে মুসলমান ও হিন্দুসহ সকল ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করার অধিকার রাখেন। কাজেই এটাই সত্যি যে, ধর্ম যার যার-কিন্তু রাষ্ট্র সবার।
সাংসদ লিয়াকত হোসেন খোকার সাথে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা পার্টি সোনারগাঁও উপজেলার প্রধান উপদেষ্টা নারী নেত্রী মিসেস ডালিয়া লিয়াকত, , জাতীয় পার্টি নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জাবেদ রায়হান,  উপজেলা সোনারগাঁও থানা পূজা উদযাপন কমিটির সভাপতি লোকনাথ দত্ত, সাধারণ সম্পাদক প্রদীপ ভৌমিক, জাতীয় পার্টি সোনারগাঁও উপজেলা উপদেষ্টা জাহানারা রহমান, জাতীয় মহিলা পার্টি উপজেলা আহবায়ক নাছিমা আক্তার পলি মেম্বার, যুগ্ম আহবায়ক নাসরিন আক্তার পান্না সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার প্রমুখ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD