বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা  সাংবাদিক রাসেল আদিত্যের বাসায় দুর্ধর্ষ চুরি আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক স্কুলের অভিভাবক নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিতে বাধা  বজলুর রহমান হোসেনপুর এস পি ইউনিয়ন হাই স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন সোনারগাঁওকে বিশ্ববাসীর কাছে পরিচিত করতে নেওয়া হচ্ছে বিশেষ পরিকল্পনা- এমপি মান্নান সোনারগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান সোনারগাঁওয়ে কাভার্ডভ্যান খাদে পড়ে চালক নিহত সোনারগাঁওয়ে বাবার মৃত্যুর খবর দিতে গিয়ে ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার সোনারগাঁওয়ে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ

সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার শম্ভুপুরা এলাকায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠন এ অনুষ্ঠানের আয়োজন করেন। শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন,  সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, রফিকুল ইসলাম বিডিআর, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মনিরুজ্জামান, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হক রোমি, সাধারণ সম্পাদক মোমেন খাঁন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল ইসলাম সরকার, সনমান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাফির উদ্দিন মজনু, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান, সোনারগাঁও উপজেলা শ্রমিক দল নেতা মুজিবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব।

এসময় অন্যদের আরো বক্তব্য রাখেন সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বিএনপি নেতা শফিউল আলম বাচ্চু, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ফারুক হোসেন, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম রাজ প্রমুখ। এসময় সোনারগাঁও উপজেলা ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD