বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া

সোনারগাঁওয়ে ২০ হাজার ডিমসহ পিকআপ ভ্যান ছিনতা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডিমবোঝাই একটি পিকআপভ্যান ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। উপজেলার জামপুরের তালতলা মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।  শুক্রবার রাতে ডিম ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের ছোট ভাই মো. কবির হোসেন বাদী হয়ে শুক্রবার রাতে সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ভুক্তভোগী জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তার মালিকানাধীন টাটা এইচ পিকআপভ্যান (ঢাকা মেট্রো ন-১৮-২৬২৩) কিশোরগঞ্জ থেকে ১২ হাজার লাল ডিম ৬ হাজার হাঁসের ডিম এবং ২ হাজার কোয়েল পাখির ডিম নিয়ে সোনারগাঁয়ে রওনা করে। পিকআপ ভ্যানটি সোনারগাঁ উপজেলার প্রভাকরদী-তালতলা বাজারের মাঝামাঝি এলাকা অতিক্রমকালে পেছন দিক থেকে দ্রæতগতিতে একটি মাহিন্দ্রা বোলার ডিমবোঝাই পিকআপভ্যানের গতিরোধ করে। পরে পিকআপভ্যানের চালক হুমায়ুন ও হেলপার সিরাজকে দুর্বৃত্তরা রাস্তার পাশেই বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে ডিমবোঝাই ভ্যানটি নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, পিকআপভ্যানে করে প্রায় দুই লাখ আট হাজার টাকার ২০ হাজার ডিম নিয়ে সোনারগাঁয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে রওনা হয়েছিল।

তালতলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. সাইফুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD