বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে চেয়ারম্যান আরিফ মাসুদ বাবুর উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গত কয়েকদিন যাবত শীতের তীব্রতা বেড়ে চলছে। এ শীতে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন সোনারগাঁও উপজেলা আওয়ালীগের আহবায়ক কমিটির সদস্য ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু।
তিনি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ৪,৭,৯ নং ওয়ার্ডের উলুকান্দি এলাকায় প্রায় ৫ শত গরীব অসহায় দুস্থ ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন।
চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু তার পরিষদের সদস্যগণ ও এলাকার গণ্যমান্যদের নিয়ে  মোগরাপাড়া ইউনিয়নের ৩ টি ওয়ার্ডের গরীব, অসহায়, দুস্থ ও শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে তাদের মাঝে এ কম্বল বিতরণ করেন।
সোনারগাঁওয়ে গত কয়েকদিন ধরেই তীব্র শীত অব্যাহত রয়েছে এর সাথে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে কনকনে শীত পড়েছে। তীব্র শীতে যবুথবু হয়ে পড়েছে গরীব অসহায় দুস্থ মানুষজন। গরীব অসহায় ছিন্নমূল এসব শীতার্ত অসহায় মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে কম্বল নিয়ে তাদের পাশে থাকেন চেয়ারম্যান  আরিফ মাসুদ বাবু।
কম্বল বিতরণ কালে উপস্থিত ছিলেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের  সদস্য শিপন সরকার,তাহের আলী, মহিলা সদস্য শাহনাজ,রফিকুল ইসলাম, মনসুর, দিনইসলাম,দুলালসহ স্থানীয় আওয়ামী-লীগের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD