রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল সোনারগাঁওয়ে অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানার মালিকের কারাদণ্ড ও জরিমানা বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত  জাপানের ‘মিনিস্টার’স অ্যাওয়ার্ড’ পেলেন সোনারগাঁওয়ের কৃতি সন্তান ওয়াহিদ ইবনে রেজা সোনারগাঁওয়ে হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা 

৯ জনকে আসামি করে থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।
সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম সোমবার রাত ৯ টায় বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার দুপুরে নিহতদের মেজো বোন সামসুন নাহার বাদী হয়ে সোনারগাঁও থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবার সদস্যদের আসামি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।
উল্লেখ, রোববার  দুপুরে উপজেলার  জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুই ভাই হলেন ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা,  মামুন হোসেন , মফিজুল ইসলাম,  মারুফসহ  পরিবারের সবাই পলাতক আছেন।
সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম সোনারগাঁও নিউজকে
জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয় নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেফ
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD