শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

আজহারুল ইসলাম মান্নানের বিজয়ে অভিনন্দন জানান সাবেক সাংসদ লিয়াকত হোসেন খোকা

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :

নারায়ণগঞ্জ -৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বেসরকারি ভাবে বিজয়ী হয়েছেন। আজহারুল ইসলাম মান্নানের বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এ আসনেরই দুই বারের সাবেক সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এক বিবৃতিতে লিয়াকত হোসেন খোকা বলেন, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন হিসেবেই আজহারুল ইসলাম মান্নানের এ বিজয় অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, এ বিজয় কেবল রাজনৈতিক সাফল্য নয়, বরং সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ।

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধি হিসেবে মান্নান এলাকার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবেন-এটাই সবার প্রত্যাশা। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

লিয়াকত হোসেন খোকা বলেন, এ বিজয় গণতন্ত্রের বিজয় এবং জনগণের রায়ের প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে এলাকার সার্বিক উন্নয়ন এগিয়ে নিতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সবশেষে তিনি নবনির্বাচিত প্রার্থীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং দায়িত্বপালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD