মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
কাঁচপুরে মাস্ক পড়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল সোনারগাঁওয়ে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে হামলা, আসবাবপত্র তছনছ সোনারগাঁওয়ে ক্লাস্টার উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে বিএনপির  অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল  শিশু ও নারী  উন্নয়নে সচেতনতা মূলক “বহিরাঙ্গন” অনুষ্ঠিত ও  ফুটবল ম্যাচ উপভোগ সোনারগাঁওয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার সোনারগাঁওয়ে  দুই শতাধিক নারী পুরুষের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত সোনারগাঁওয়ে “গ্লোবাল ইমিগ্রেশন নেটওয়ার্ক” কার্যালয় ও জাপান-কোরিয়া ভাষা শিক্ষা কেন্দ্রের উদ্বোধন সোনারগাঁওয়ে কবরস্থানে জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ  সোনারগাঁওয়ের মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতনে ফয়জল  হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

দূষণমুক্ত নদীর দাবিতে ‘ব্রহ্মপুত্র নদে গণ গোসল’ ও প্রতিবাদ সভা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
দূষণমুক্ত নদীর দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গণ গোসল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার সনমান্দি ইউনিয়নের অলিপুরা ব্রীজ এলাকায় এ গণ গোসল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জন-সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে “গণ গোসল” ও প্রতিবাদ সভা এর আয়োজন করা হয়।

এ ব্যতিক্রমী আয়োজনে অংশ নেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সদস্য, নদী পাড়ের মানুষ, পরিবেশকর্মী, গবেষক, শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, জন প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন। প্রতিবাদ সভা শেষে নদীর ধারে বৃক্ষ রোপন করা হয়।

ব্রহ্মপুত্র নদের পানিকে গোসলের উপযোগী করা, দূষণমুক্ত পরিবেশ তৈরি এবং ব্রহ্মপুত্র নদ দূষণের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানোর জন্য ‘ব্রহ্মপুত্র নদে গণগোসল’ ও প্রতিবাদ সভার আয়োজন করে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি, সনমান্দী জন কল্যাণ পরিষদ, মারবদী সাহেব পাড়া যুব কল্যাণ সংঘসহ বিভিন্ন্ সামাজিক সংগঠন।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সোনারগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া।

এসময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির সিনিয়র সভাপতি ইঞ্জিনিয়র মাসুম আকন, বন্দর উপজেলা শাখার সহ-সভাপতি, কাজী আব্দুল কাদের, সাধারণ সম্পাদক গাজী শাহ আলম, সদস্য সুজন, বন্দর আওয়ামী লীগের পরিবেশ ও বন বিষায়ক সম্পাদক হাজী আবুল কাশেম, সনমান্দী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাবে মেম্বার মো. রুহুল আমীন সরকার, যুবলীগ নেতা মো. শওকত। সনমান্দী জন কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ফয়সাল আহম্মেদ, সভাপতি হাসানুজ্জামান কিরন, মারবদী সাহেব পাড়া যুব কল্যাণ সংঘের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মিমরাজ হোসেন, অলিপুরা ব্রীজ পেইজের এর এডমিন হাসানুজ্জামান সৌরভ আরো অনেকে।

এসময় বক্তরা বলেন, ‘কল-কারখানার রাসায়নিক বর্জ্য, গৃহস্থালির বর্জ্য, চিকিৎসা বর্জ্য, পয়োনিষ্কাশন, মৃত প্রাণী, প্লাস্টিক ও তেল ব্রহ্মপুত্র নদকে প্রতিনিয়তই দূষণ করে যাচ্ছে, নষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। ব্রহ্মপুত্র নদ প্রাণহীন হয়ে পড়েছে। ব্রহ্মপুত্র নদকে বাঁচিয়ে রাখতে হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD