বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

সোনারগাঁওয়ে অবৈধ চুনা ফ্যাক্টরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাশে পিরোজপুর ও মেঘনার প্রতাবনগর এলাকায় অভিযান চালিয়ে দুটি অবৈধ চুনা ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এ দুটি ফ্যাক্টুরির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
সোনারগাঁও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইব্রাহিমের নেতৃত্বে এ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান চলে।
তিতাসের সোনারগাঁও আঞ্চলিক বিপনন বিভাগের উপ-মহাব্যবস্থাপক সুরুজ আলম  সোনারগাঁও নিউজকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর ও মেঘনার প্রতাবনগর এলাকায় দুটি অবৈধ চুনা ফ্যাক্টরিতে উচ্চ চাপসম্পন্ন গ্যাস পাইপ থেকে বানিজ্যিক অবৈধ গ্যাস সংযোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমান আদালত অবৈধ সংযোগগুলো বিচ্ছিন্ন করে দেয়। অবৈধ গ্যাস ব্যবহারকারী দুটি ফ্যাক্টুরির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাধা আসলেও অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
সংযোগ বিচ্ছিন্নকালে উপস্থিত ছিলেন, তিতাসের প্রকৌশলী মেজবাহ উদ্দিন আহম্মেদ, প্রকৌশলী রফিকুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD