বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মহাসড়কে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের উঠান বৈঠক শ্রমিক আন্দোলনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আড়াই ঘন্টা যান চলাচল বন্ধ  সোনারগাঁওয়ে যুবদল নেতার সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারীর বাড়ি ফিরতে ভয় মামলার কারণে শিক্ষা মন্ত্রণালয়ের কাজের গতি কমে যাচ্ছে- শিক্ষামন্ত্রী সোনারগাঁওয়ে নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে  যুবদল নেতাসহ দুইজন গ্রেপ্তার সোনারগাঁওয়ে বিএনপির  ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সোনারগাঁওয়ে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা সোনারগাঁওয়ে একটি শপিংমলের মোবাইল  ফোনের দোকানে দুর্ধর্ষ চুরি, আইফোনসহ ১৪৬ মোবাইল খোয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের গণমুখী বাজেটে সোনারগাঁওয়ে বিএনপির আনন্দ মিছিল

সোনারগাঁওয়ে চাকুরীজীবিকে কুপিয়ে জখম

 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ ঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক চাকুরীজীবিকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  ঈদের দিন মঙ্গলবার বিকেলে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ইলিয়ারদী গ্রামে এ ঘটনা ঘটে।  আহত অবস্থায় চাকুরীজীবি খোরশেদ বাবুল (৪২) কে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা চালিয়েছে প্রতিপক্ষরা। এ ঘটনায় মঙ্গলবার রাতে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এদিকে এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। প্রতিপক্ষের লোকজন এখনো এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বাদী পক্ষ। এছাড়া বাবুলের স্বজনদের বাড়ি বাড়ি গিয়েও হুমকি দিচ্ছেন ওই সন্ত্রাসীরা।

আহত খোরশেদ বাবুল ঢাকার সাভারে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত। ঈদের ছুটিতে বাড়িতে এসে তিনি এ হামলার শিকার হন।

আহত বাবুলের স্ত্রী সুলতানা রাজিয়া জানান, তার স্বামী বাবুলের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পার্শ্ববর্তী জাইদেরগাও গ্রামের জসিম ও তার ছেলের সাথে দ্বন্দ্ব চলে আসছিল। সেই দ্বন্ধের সূত্র ধরে ঈদের দিন বিকেলে সুযোগ পেয়ে ধারালো অস্ত্র নিয়ে প্রতিপক্ষ জসিম ও তার ছেলে হালিম সহ ৮/৯ জন মিলে হামলা করে। বাবুলের ডাকচিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে বাবুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। হামলার ঘটনায় মঙ্গলবার রাতে  সোনারগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে হালিম, ডালিম, মুজা,বিল্লাল,ফয়সাল, হৃদয়, জসিম, শেখ ফরিদ ও আমিরকে আসামি করা হয়েছে।

সোনারগাঁও থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় একটি অভিযোগ গ্রহণ করা হয়েছে।  তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD