বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মেঘনায় ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারের পাশে এমপি মান্নান সোনারগাঁও পৌরসভার সাবেক মেয়র সাদেকুর রহমান ভূঁইয়ার ইন্তেকাল সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা

স্বাধীনতা কাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টে অগ্নিবীণা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্বাধীনতা কাপ ডিগবার ফুটবল টুর্নামেন্টে অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ চ্যাম্পিয়ন। শুক্রবার বিকেলে সোনারগাঁও পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাহাপুর এলাকায় হাজী আলাউদ্দিন সাহেব এর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ ক্লাব অমিক্রন ২০২২ দলকে ট্রাইবেকারে হাড়িয়ে চ্যাম্পিয়ন হয়। আক্রমণ ও পাল্টা আক্রমণের খেলায় গোল শূন্য ভাবে শেষ হয়। খেলার নিয়ম অনুযায়ী খেলা গড়ায় ট্রাইবেকারে। ফলে উভয় দল ৩টি করে ফিরি কিক নেয়। অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘ ৩/১ গোলে অমিক্রন ২০২২ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ ( সোনারগাঁও) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক হাজী জাবেদ রায়হান জয়, পিরোজপুর ইউনিয়নের মেম্বার হাজী আফজাল হোসেন, অগ্নিবীণা ক্রীড়া ও যুব সংঘের সভাপতি সামসুজ্জোহা রাসেল, সাধারণ সম্পাদক মোঃমশিউর রহমান, আরমান মেরাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন, অবদুস সালাম সুজন, রেজোয়ানুল হক টিটু, ঈসমাইল হোসেন, শাকিল আহমেদ, নাঈম আহমেদ, আবুল বাশার, শফিক মিয়া, টিপু সুলতান প্রমূখ।

পরে রাতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে প্রধান অতিথি সাংসদ লিয়াকত হোসেন খোকা।

পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD