মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে মসজিদে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক সোনারগাঁওয়ে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের দুই সদস্য, পুলিশের অস্বীকার সোনারগাঁওয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সোনারগাঁওয়ে ১২ মামলার আসামি কৃষক দল নেতা নুর মোহাম্মদ গ্রেপ্তার বাল্কহেডসহ ৪ জন আটক, মামলার প্রস্তুতি চলছে , নিহতদের দাফন সম্পন্ন  সোনারগাঁওয়ে গোসলে নেমে পানিতে ডুবে দুই জমজ ভাইসহ তিন স্কুল ছাত্রের মৃত্যু ঢাকার উপঅঞ্চলে রানারআপ নারায়ণগঞ্জের নুসরাত হাসান নাবা সোনারগাঁওয়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার ১২৭তম শাখার শুভ সূচনা ও মতবিনিময় সভা সোনারগাঁওয়ে আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল  এলাকার উন্নয়নে দল-মত ও শ্রেণি-পেশার সবাই ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে- হাজী আশরাফ উদ্দিন

৪০ গ্রামের মানুষের বহুল প্রতীক্ষিত বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতুর উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
৪০ গ্রামের মানুষের বহুল প্রতীক্ষিত  নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতু সোমবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করার পর সেতুটি দিয়ে যান চলাচল সম্পূর্ণভাবে খুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা।
নারায়ণগঞ্জ জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ান-উল ইসলাম,  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁও থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য আবু নাইম ইকবাল, সোনারগাঁও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আরজুরুল হক, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামসুল আলম সামসু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান দেওয়ানউদ্দিন চুন্নু, নোয়াগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য-সচিব সাইদুর রহমান সবুর, জামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও জামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোতালেব হোসেন, সোনারগাঁও উপজেলা জাতীয় মহিলা পার্টির আহবায়ক নাছিমা আক্তার পলি, জাতীয় মহিলা পার্টি উপজেলা সদস্য সচিব নারগিস আক্তার মেম্বার, রিয়াজ ফকির মেম্বার ও সাকিব মেম্বার প্রমূখ।
অনুষ্ঠানে এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, এ অঞ্চলের লাখ লাখ মানুষের বহুল প্রতীক্ষিত সপ্নের সেতু বিষ্ণান্দী-মান্দারপাড়া আর.সি.সি গার্ডার সেতু বাস্তবায়ন করতে পারায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যন্ত সোনারগাঁওয়ের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে আমি যা চেয়েছি তাই পেয়েছি। আমি ৪৫/৪৬ বছর যাবত রাজনীতি করি। আমি আপনাদেরই মানুষ। আমি আমার সম্পদ বিক্রি করে আপনাদের পাশে থাকতে চেষ্টা করেছি। তিনি বলেন, স্বাধীনতা বিরোধীরা যাতে আগামীতে ক্ষমতায় না আসতে পারে। সেই ব্যাপারে আমাদের সবাইকে সজাক থাকতে হবে। তিনি বলেন, বিগত দশ বছরে আমি কাউকে মিথ্যা আশ্বাস দেইনি, আমি বাস্তবতায় বিশ্বাস করি, আমি নোয়াগাঁও ইউনিয়নের মান্দার পাড়া ব্রীজ নির্মাণ করেছি, পরমেশ্বরদী থেকে ধন্দিবাজার পর্যন্ত রাস্তা করে দিয়েছি।
তিনি বলেন, এ এলাকায় আরো কিছু কাজের চাহিদা আছে সেগুলো ১/২ মাসের মধ্যে সম্পন্ন করা হবে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD