শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ
       
শিরোনাম :
সোনারগাঁওয়ে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী হাফেজ নিহত সোনারগাঁওয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ ডা. সৈয়দ মোহাম্মদ শাহীন খন্দকারের ইন্তেকাল আগামী ৪-৫ বছরের মধ্যে সড়ক-সেতুতে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হবে ভোলা- নৌপরিবহন মন্ত্রী সোনারগাঁওয়ে মাদককারবারী, মাদকসেবীসহ ৩০ জন গ্রেফতার, মাদক উদ্ধার সোনারগাঁওয়ে পশু খাদ্যের লাইসেন্স না থাকায় ব্যবসায়ীকে অর্থ জরিমানা সোনারগাঁওয়ে আদালতের নির্দেশনা অমান্য করে বালু ভরাট করে জমি দখলের অভিযোগ সোনারগাঁওয়ের মেয়ে জয়ার প্রথম মিউজিক ভিডিও ‘মনঘুড়ি’ প্রকাশ সোনারগাঁওয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার সোনারগাঁওয়ে গর্ব শহিনুর নাহার প্রিয়তি,  স্বপ্নপূরণ করে ডাক্তার হলেন 

কাঁচপুরে এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে আগুন,  ৮ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রনে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও নিউজ :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কাঁচপুরে এ্যাসকোয়্যার নীট কম্পোজিটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গার্মেন্টস এর ১৪তলা ভবনের তৃতীয় তলায় আগুন লেগেছে।
বুধবার  রাত ৯টা ২০ মিনিটের দিকে এডজাস্ট ফ্যান থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে রাত  সোয়া ১০ টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
জানা যায়,  কাঁচপুরে এ্যাসকোয়্যার নীট কম্পোজিটের ৩ তলায় পিছনে নিটিং সেকশন এ এডজাস্ট ফ্যান থেকে আগুন এর সূত্রপাত হয়। সোনারগাঁও,ডেমরা ও ফুলবাড়ীয়া গুলিস্তান হেডকোয়ার্টার ফ্যায়ার সার্ভিস এর সর্বমোট ৮ টি ইউনিট কাজ করে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে।  আগুনে কোন হতাহতের খবর ঘটনা ঘটে নি। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস অধিদফতরের পরিদর্শক (মিডিয়া) শাহজাহান সিকদার জানান, ৯টা ৩৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি দল৷ আগুনের তীব্রতা বেশি থাকায় পরে আরও ৬টি ইউনিট পাঠানো হয়। মোট ৮ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে আগুন নিয়ন্ত্রনে রয়েছে।
পোস্টটি শেয়ার করুন

আপনার মতামত দিন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
© All rights reserved © Sonargaonnews 2022
Design & Developed BY N Host BD